অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস - NCB News24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস

    এনসিবি প্রতিবেদক কাউসার
    মার্চ ১২, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ


    প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময়ই তিনি আচমকাই জ্ঞান হারান। প্রাথমিক চিকিৎসার পরও অবস্থার স্থিতিশীলতা না থাকায় গভীররাতে হাসপাতালে ভর্তি করা হয়।

    মির্জা আব্বাসের স্ত্রী এবং আফরোজা আব্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী মহিলা দল দেশের নাগরিকদের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস বর্তমানে পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। রাজনৈতিক অঙ্গনে তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মীরা উদ্বিগ্ন ও প্রার্থনা করছেন।