নরসিংদী জেলার বেলাব থানার চর লক্ষীপুর এলাকার বাসিন্দা খাইরুল কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতার সঙ্গে তোলা পৃথক দুটি ছবি ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া একটি ছবিতে তাকে আওয়ামী লীগের একজন মন্ত্রীর সঙ্গে এবং অপর ছবিতে বিএনপির একজন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেখা যায়। দুটি ছবিই ভিন্ন সময়ের বলে জানা গেছে।
ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে নানা মন্তব্য ও আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক সময় ভিন্ন ব্যাখ্যা তৈরি হয়। তাই বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা প্রয়োজন।







