নরসিংদীবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সাইফুল ইসলাম (সোয়েব রাজ) - NCB News24
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদীবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সাইফুল ইসলাম (সোয়েব রাজ)

    জহিরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি
    ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
    সাইফুল ইসলাম (সোয়েব রাজ)


    পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম (সোয়েব রাজ)।
    এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত-বন্দেগি ও মানবসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
    তিনি আরও বলেন, রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে নৈতিকতা ও সৌহার্দ্য বৃদ্ধি করুক। সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এই কামনা করেন তিনি।
    সাইফুল ইসলাম (সোয়েব রাজ) নরসিংদীবাসীর সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র রমজানের তাৎপর্য উপলব্ধি করে ধর্মীয় বিধান পালনের আহ্বান জানান।