নরসিংদী চেম্বার এর এজিএম (সাধারণ সভা) ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীর শিশু একাডেমিতে - NCB News24
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদী চেম্বার এর এজিএম (সাধারণ সভা) ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীর শিশু একাডেমিতে

    নরসিংদী জেলা প্রতিনিধি
    এপ্রিল ১৮, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
    ছবি সংগ্রহীত


    ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের শীর্ষ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    আজ সকাল ১১টায় নরসিংদী শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। সভায় বিগত বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

    এসময় সদস্যরা আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

    বক্তারা বলেন, প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বে নরসিংদী চেম্বার ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিল্প-বাণিজ্যের উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে তার নানা উদ্যোগ প্রশংসনীয়।

    বিশেষ করে করোনাকালীন সংকট মোকাবিলা, ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার জন্য তাকে ধন্যবাদ জানান বক্তারা। এসময় উপস্থিত সদস্যরা তাকে ভূয়সী প্রশংসায় ভাসান।

    সভা শেষে আগামী দিনে ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।