নরসিংদী জেলা পরিষদের প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।
গত ৩১ মার্চ থেকে ১ এপ্রিল দুপুর পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ-কে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এমনকি বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি তারেক রহমান-এর বিশ্বস্ত ও পছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত।
তবে নাটকীয়ভাবে মাত্র এক রাতের ব্যবধানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় তোফাজ্জল হোসেন মাষ্টার-কে।
এই আকস্মিক পরিবর্তনে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা বিদ্যুৎকে বাদ দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ত্যাগীদের অবমূল্যায়ন হিসেবে দেখছেন তারা।
এদিকে নবনিযুক্ত প্রশাসক তোফাজ্জল হোসেন মাষ্টারের কিছু বক্তব্য নিয়েও সমালোচনা চলছে বিভিন্ন মহলে।
সব মিলিয়ে নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে এই নিয়োগ ইস্যু এখন হয়ে উঠেছে অন্যতম আলোচিত বিষয়।
প্রশাসক নিয়োগে এই হঠাৎ পরিবর্তনের পেছনে কী কারণ—এখন সেই প্রশ্নই ঘুরছে নরসিংদীর রাজনীতির অঙ্গনে।







