মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির রাজনৈতিক উপদেষ্টা হলেন আহসান হাবিব (বিপ্লব) - NCB News24
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির রাজনৈতিক উপদেষ্টা হলেন আহসান হাবিব (বিপ্লব)

    নরসিংদী জেলা প্রতিনিধি
    এপ্রিল ৬, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ণ
    আহসান হাবিব (বিপ্লব)


    নরসিংদী: মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির রাজনৈতিক উপদেষ্টা (Political Advisor) হিসেবে নিয়োগ পেয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব (বিপ্লব)।

    সম্প্রতি মন্ত্রীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

    চিঠিতে উল্লেখ করা হয়, মোহাম্মদ আহসান হাবিব (বিপ্লব), আহ্বায়ক, উপজেলা বিএনপি, বেলাবো, নরসিংদী এবং সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেলাবো—তাকে মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণ বিবেচনায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।