নরসিংদী জেলার পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আলহাজ্ব ফারুক উদ্দিন ভূঁইয়া আসন্ন নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।
তিনি নরসিংদী জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি এবং নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ছিলেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ট্রাস্টি বোর্ডের সদস্য এবং গাবতলি ঈদগাহ ও কবরস্থানের সেক্রেটারি হিসেবেও যুক্ত রয়েছেন।
তিনি চিনিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মধু ভুঁইয়ার সুযোগ্য উত্তরসূরী হিসেবে এলাকায় সুপরিচিত।
বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন এবং এ লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।







