নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ কামালপুর গ্রামের ৮ বছরের এক শিশু গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটির নাম এখনো বিস্তারিতভাবে জানা না গেলেও তার বাবার নাম শরিফ খান বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটি ঢাকার সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। গত দুই দিন আগে মাদ্রাসা থেকে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশুটিকে ফিরে পেতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। একটি মাত্র সন্তানের খোঁজে দিশেহারা পরিবার সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন অথবা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: 01614-140291
মানবিক কারণে পোস্টটি বেশি বেশি শেয়ার করে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের প্রতি অনুরোধ রইলো।







