সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সময় এখনও হয়নি: মির্জা আব্বাস - NCB News24
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সময় এখনও হয়নি: মির্জা আব্বাস

    admin
    ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ


    সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়ে এখনও সময় হয়নি, সময় আছে তো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ শেষে সংসদ ভবন থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    মির্জা আব্বাস বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে পেরেছে। আমি তাদের প্রতিনিধি হয়ে অত্যন্ত আনন্দ ও গর্বিত বোধ করছি।