এসপি আবদুর রশিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযান শুরু হয় ২ নম্বর রেলস্টেশন ঘেট থেকে, যা গিয়ে শেষ হয় চাষাড়া পর্যন্ত। দীর্ঘদিন ধরে সড়কের একাংশ দখল করে রাখা অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। সেই প্রেক্ষিতেই কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান চলাকালে অবৈধভাবে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য সতর্কবার্তা প্রদান করা হয়।
এসপি আবদুর রশিদ জানান, “আজকে আমরা সতর্ক করে দিতে এসেছি। আগামীকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে এবং তা অব্যাহত থাকবে।”
প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।







