নরসিংদী থেকে মন্ত্রীত্ব পাচ্ছে একজন—তবে কে? গুঞ্জনে একাধিক এমপির নাম, - NCB News24
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদী থেকে মন্ত্রীত্ব পাচ্ছে একজন—তবে কে? গুঞ্জনে একাধিক এমপির নাম,

    admin
    ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ


    নরসিংদী থেকে মন্ত্রী হচ্ছেন একজন, গুঞ্জনে একাধিক এমপির নাম
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর সরকার গঠনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়ায় নরসিংদী জেলা থেকেও মন্ত্রীত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।
    নরসিংদীর পাঁচটি সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে—এমন প্রত্যাশা ও গুঞ্জন স্থানীয় রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি উঠে এসেছে, তিনি হলেন ড. আব্দুল মঈন খান। পাশাপাশি সম্ভাব্য তালিকায় খায়রুল কবির খোকন এবং সরদার সাখাওয়াত হোসেন বকুল-এর নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
    এদিকে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল-কেও মন্ত্রী হিসেবে দেখতে চান রায়পুরাবাসী। স্থানীয়ভাবে তার পক্ষে জনমত তৈরি হয়েছে বলেও জানা গেছে।
    তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, নরসিংদী জেলা থেকে মন্ত্রী হচ্ছেন মাত্র একজন। কে সেই ব্যক্তি—তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

    নরসিংদী থেকে মন্ত্রীত্ব পাচ্ছে একজন—তবে কে? গুঞ্জনে একাধিক এমপির নাম

    একজন—তবে কে? গুঞ্জনে একাধিক এমপির নাম