বেলাবোতে সড়ক দুর্ঘটনায় ওয়ার্কশপ মালিক ও নববধূর মর্মান্তিক মৃত্যু - NCB News24
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    বেলাবোতে সড়ক দুর্ঘটনায় ওয়ার্কশপ মালিক ও নববধূর মর্মান্তিক মৃত্যু

    নরসিংদী বেলাব প্রতিনিধি
    এপ্রিল ১৮, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
    ছবি সংগ্রহীত


    নরসিংদীর বেলাবো এলাকায় সড়ক দুর্ঘটনায় বেলাব বাজারের পরিচিত ব্যবসায়ী ও ওয়ার্কশপ মালিক মোঃ অলক মিয়া এবং তার নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    জানা যায়, আজ বিকেলে অলক মিয়া তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদ জিয়ারত করতে যান। সেখানে নামাজ আদায় ও দোয়া শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মোটরসাইকেল একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।

    দুর্ঘটনায় ঘটনাস্থলেই অলক মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে দ্রুত ভাগলপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত অলক মিয়ার বাড়ি দিগলদি কান্দা এলাকায়। অল্প বয়সেই পিতাকে হারিয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। নিজ উদ্যোগে বাবার ওয়ার্কশপের ব্যবসা পরিচালনা করে তিনি এলাকায় সুনাম অর্জন করেছিলেন। তার উপার্জনেই চলত পুরো পরিবার। সম্প্রতি প্রায় এক মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

    স্থানীয়দের মতে, অলক মিয়া ছিলেন অত্যন্ত ভদ্র, সদালাপী ও হাস্যোজ্জ্বল একজন মানুষ। তার অকাল মৃত্যুতে বেলাব বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    আল্লাহ্ তায়ালা মরহুম ও মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধারণের তাওফিক দান করুন—আমিন।