শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েল উপহার - NCB News24
ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েল উপহার

    নরসিংদী জেলা প্রতিনিধি
    মে ৬, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
    ছবি সংগ্রহীত


    সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের পক্ষ থেকে নরসিংদীর বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন

    টিউবওয়েল উপহার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক শাহিদ সরকার।

    বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। টিউবওয়েল স্থাপনের ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এখন নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবে।

    এ সময় শাহিদ সরকার বলেন, “মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
    স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদ এবং শাহিদ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।