অবসরে গেলেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই হুমায়ুন কবির - NCB News24
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    অবসরে গেলেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই হুমায়ুন কবির

    নিজস্ব প্রতিবেদক
    আগস্ট ১, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ


    দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. হুমায়ুন কবির। এ উপলক্ষে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে নরসিংদী রেলওয়ে ব্যবসায়ীক সমিতি, নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং রেলওয়ে কর্তৃপক্ষ।

    শুক্রবার (৩১ জুলাই) নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিস কক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দীন, নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আব্দুল কাদির, নরসিংদী রেলওয়ে ব্যবসায়ীক সমিতির সভাপতি শিহাব উদ্দিনসহ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

    এ সময় বক্তারা এটিএসআই মো. হুমায়ুন কবিরের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তারা বলেন, কর্মজীবনে তিনি দায়িত্ব পালনের মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী জীবনের সার্বিক সফলতা কামনা করেন উপস্থিত সবাই।

    অনুষ্ঠান শেষে এটিএসআই মো. হুমায়ুন কবিরের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।