প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আজ শনিবার বিকেলে একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটের বিপরীতে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই ব্রিফিংয়ে উপস্থিত থেকে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে নির্ধারিত এই অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমসাময়িক বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনির্দিষ্ট বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
নির্ধারিত সময়ে ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদচিত্র গ্রাহকদের বিনীতভাবে অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। ব্রিফিংয়ের স্থান হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটের উল্টোদিকের নির্ধারিত এলাকাটি নির্বাচন করা হয়েছে। প্রেস সচিব সালেহ শিবলী সেখানে প্রধানমন্ত্রীর বার্তা পাঠ করার পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।







