নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বাবুল সরকারের গণসংযোগ - NCB News24
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বাবুল সরকারের গণসংযোগ

    admin
    মে ৩০, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ


    নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নরসিংদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও-নগরিয়াকান্দী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বাবুল সরকার।

     

    শুক্রবার (২৯ মে) জুমার নামাজের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগকালে তিনি পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     

    গণসংযোগকালে বাবুল সরকার বলেন, আমি নরসিংদী পৌরসভাকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে কাজ করব।

     

    তিনি আরও বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং একটি বাসযোগ্য ও উন্নত পৌরসভা গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

     

    উল্লেখ্য, বাবুল সরকার নরসিংদী শহর বিএনপির সাবেক দুইবারের সভাপতি। এছাড়া তিনি টানা চারবার নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুইবারের নির্বাচিত সাবেক পরিচালক এবং সামাজিক সংগঠন ‘সামাজিক আন্দোলন নরসিংদী’র সভাপতি হিসেবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।