বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক শিশু কন্যা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির নাম মোছা: আনার কলি মিমি।
পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১২টা ৩০ মিনিটে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সে হারিয়ে যায়। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের জামা। ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ শিশুটির মা সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “আমার মেয়েকে কেউ দেখে থাকলে বা কোনো তথ্য জানলে দয়া করে দ্রুত যোগাযোগ করবেন।”
কেউ শিশুটির সন্ধান পেলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে:
📞 ০১৭৩৪৮৩৩৬৩৬
পরিবার প্রশাসন ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে। একটি তথ্যই হতে পারে একটি মায়ের বুকে ফিরে আসার একমাত্র ভরসা।







