রেকর্ড উচ্চতায় স্বর্ণের বাজার: ভরিতে কমল ৩২৬৬ টাকা - NCB News24
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    রেকর্ড উচ্চতায় স্বর্ণের বাজার: ভরিতে কমল ৩২৬৬ টাকা

    এনসিবি
    ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
    সাজিয়ে রাখা স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত


     

    দেশের বাজারে আবারও স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ঘোষণা অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে বর্তমানে দেশের বাজারে এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমে আসায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য তালিকা কার্যকর করা হয়েছে।

    নতুন এই দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এখন থেকে ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায় কেনা যাবে। বাজুস নির্ধারিত এই মূল্যের সঙ্গে ক্রেতাদের অতিরিক্ত ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং অন্তত ৬ শতাংশ মজুরি প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। তবে গহনার নকশার জটিলতা ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন আসতে পারে।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, বর্তমান ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৩০ বার স্বর্ণের দামের পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ১৮ বার দাম বৃদ্ধি করা হলেও ১২ বার কমানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলার্স মালিকদের এই সংগঠন। উল্লেখ্য যে, গত ২০২৫ সালটি স্বর্ণের বাজারের জন্য ছিল বেশ অস্থির। সেই বছরে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বারই দাম বেড়েছিল এবং কমেছিল মাত্র ২৯ বার।