নরসিংদী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন সজীব শাহরীন। - NCB News24
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন সজীব শাহরীন।

    নরসিংদী জেলা প্রতিনিধি
    এপ্রিল ৬, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ
    ছবি সংগ্রহীত


    নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে সজীব শাহরীনের যোগদান

    নরসিংদী: নরসিংদী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন সজীব শাহরীন। রোববার (০৫ এপ্রিল ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেন।

    যোগদান উপলক্ষে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন তার দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

    জেলা পুলিশ সূত্রে জানা যায়, সজীব শাহরীন এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং তার অভিজ্ঞতা নরসিংদীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।