মেয়র প্রার্থী হিসেবে নরসিংদী পৌরবাসীর আলোচনায় রাশেদুল ইসলাম আজাদ। - NCB News24
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    মেয়র প্রার্থী হিসেবে নরসিংদী পৌরবাসীর আলোচনায় রাশেদুল ইসলাম আজাদ।

    আজহারুল ইসলাম জাহিদ
    মে ২২, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ


    জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর দেশজুড়ে এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সেই ধারাবাহিকতায় নরসিংদী পৌরসভাতেও মেয়র পদ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এরই মধ্যে পৌর এলাকার বিভিন্ন মহলে মেয়র হিসেবে রাশেদুল ইসলাম আজাদকে দেখতে চাওয়ার দাবি জোরালো হচ্ছে।

    নরসিংদীর উত্তর নাগরিয়াকান্দি ব্রাহ্মণপাড়ার বাসিন্দা টেক্সটাইল ব্যবসায়ী রাশেদুল ইসলাম আজাদ স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। অনেকেই তাকে “মানবতার ফেরিওয়ালা” নামে ডাকেন। বর্তমানে তিনি জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, তিনি বিএনপির দুঃসময়ের কান্ডারী।

    স্থানীয়দের ভাষ্য, তিনি একজন প্রচারবিমুখ ও সেবামনস্ক মানুষ। যেকোনো দুস্থ, অসহায় বা বিপদগ্রস্ত মানুষ তার দ্বারস্থ হলে তিনি সাধ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেন। এ কারণে সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অনেক বেশি।

    তিনিই একমাত্র নরসিংদীতে বেওয়ারিশ লাশ দাফনের দায়িত্বও পালন করছেন বহুদিন ধরে।

    পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মনে করেন একজন সৎ, যোগ্য ও মানবিক নেতৃত্ব হিসেবে রাশেদুল ইসলাম আজাদ পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে পৌরসভার বরাদ্দের যথাযথ ব্যবহার, নাগরিক সেবা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করবেন।

    স্থানীয়দের অনেকেই বলেন, “আমরা এমন একজন মেয়র চাই, যিনি মানুষের কথা শুনবেন, জনগণের টাকার সঠিক ব্যবহার করবেন এবং পৌরসভাকে আধুনিক ও সুন্দর নগরীতে রূপ দেবেন। সেই জায়গা থেকে রাশেদুল ইসলাম আজাদ আমাদের প্রথম পছন্দ।”

    সব মিলিয়ে স্থানীয় নির্বাচন ঘিরে নরসিংদী পৌর এলাকায় এখন আলোচনায় উঠে এসেছে রাশেদুল ইসলাম আজাদের নাম।