" চিংড়ি মাছে জেলী: নরসিংদীতে মোবাইল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে অর্থদণ্ড" - NCB News24
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    ” চিংড়ি মাছে জেলী: নরসিংদীতে মোবাইল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে অর্থদণ্ড”

    নরসিংদী জেলা প্রতিনিধি
    মে ১৩, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
    ছবি সংগ্রহীত


    নরসিংদী সদর উপজেলার বড় বাজার মাছপট্টি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (১৩ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে চিংড়ি মাছে অবৈধভাবে জেলী প্রবেশের দায়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

     

    অভিযান চলাকালে জব্দ করা প্রায় ১০ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়। ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

     

    মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। তিনি বলেন, “অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

     

    এসময় প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।