নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ আপন দুই ভাই গ্রেপ্তার - NCB News24
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ আপন দুই ভাই গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক
    জুন ৪, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ


    নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রামিম (২৫) ও মো. পাপন (২০)। তারা রায়পুরা উপজেলার তুলাতলী এলাকার বাসিন্দা এবং সম্পর্কে সহোদর ভাই।

     

    বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নরসিংদী সদর উপজেলার চিলিশপুর বেলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

     

    গ্রেপ্তারকৃত রামিম ও পাপন রায়পুরা উপজেলার তুলাতলী গ্রামের মাসুদ মিয়ার ছেলে। তারা বর্তমানে নরসিংদী সদর উপজেলার রাজারদী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

     

    এ বিষয়ে নরসিংদী দক্ষিণ ডিবির ওসি ইন্সপেক্টর এরশাদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।