১২ মার্চ বসতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কার্যসূচি - NCB News24
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    ১২ মার্চ বসতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কার্যসূচি

    এনসিবি ডেস্ক
    ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
    সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগ্রহীত


    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা তার দু-এক দিন আগে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

     

    শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাবও আনা হবে।

     

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিরোধী দলের আসনে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

     

    ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।