নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা আদায় - NCB News24
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা আদায়

    মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি
    ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ণ
    ছবি মো: আলম মৃধা


    নরসিংদী শহরের সঙ্গীতা বাজার এলাকায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য, পণ্যের সরবরাহ পরিস্থিতি, মূল্যতালিকা ও ক্রয় রশিদ পর্যবেক্ষণ করা হয়। 

     

    প্রশাসনিক সূত্রে জানায়, মনিটরিংকালে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে ২টি মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

    অভিযান চলাকালে সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

     

    এ সময় ব্যবসায়ীদের পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণসহ সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারা সম্পর্কে সচেতন করা হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য উৎসাহিত করা হয়।

     

    মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাছান পাটোয়ারী। তিনি জানান, রমজান মাস জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।