নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা, যন্ত্রপাতি জব্দ! - NCB News24
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা, যন্ত্রপাতি জব্দ!

    এনসিবি প্রতিবেদক
    ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
    ছবি সংগ্রহীত


    নরসিংদীতে মাটি কাটায় লাগাম: মোবাইল কোর্টে ৩ লাখ টাকা জরিমানা, জব্দ যন্ত্রপাতি।

    পরিবেশ ধ্বংসের ঝুঁকি তৈরি করে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় চালানো মোবাইল কোর্ট অভিযানে অবৈধ মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
    মঙ্গলবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে দণ্ড দেওয়া হয়। আইনের ৪(খ) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ এবং ১৫(১) ধারায় শাস্তি হিসেবে এ অর্থদণ্ড আরোপ করা হয়।
    অভিযান চলাকালে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একাধিক যন্ত্রপাতি জব্দ করে তাৎক্ষণিকভাবে অচল করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো সম্ভব না হয়।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিথিয়া হোসেন, সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর। অভিযানে জেলা পুলিশ, নরসিংদী সক্রিয় সহযোগিতা প্রদান করে।
    জেলা প্রশাসন, নরসিংদী জানিয়েছে, পরিবেশ রক্ষা ও নদী-জমির স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।