নরসিংদীতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা - NCB News24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদীতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা

    মোঃ আলম মৃধা নরসিংদী জেলা প্রতিনিধি
    ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
    ছবি সংগ্রহীত


    নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তার (১৫) নামে এক কিশোরীকে বাবার কাছ থেকে তোলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

     

    স্থানীয় সূত্রে জানা, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাধে স্ত্রী-কন্যা সন্তানসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসাও করা হয়।

     

    আরো জানা যায়, গত (২৫ ফেব্রুয়ারি) বুধবার রাতে বাবা আশরাফ হোসেন তার কাজ শেষে মেয়েকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌছলে নূরের নেতৃত্বে আরও পাঁচজন মিলে তার বাবার কাছ থেকে আমেনাকে জোরপূর্বক তোলে নিয়ে যায়। পরে পরিরেরর লোকজনসহ বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর না পেয়ে বাড়ি ফিরে যায় তারা। সকালে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।

     

    এ ব্যাপারে নিহতের বাবা মোঃ আশরাফ জানান, নূরের নেতৃত্বে ৫/৬ জন লোক আমার সামনে থেকে আমার মেয়েকে জোরপূর্বক তোলে নিয়ে যায়। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করে রাতে আর তাদেরকে পাইনি। সকালে আমরা জানতে পারি আমেনার মরদেহ এলাকার একটি সরিষা ক্ষেত পড়ে আছে। আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির চাই।

     

    এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, বুধবার তাকে তার বাবার কাছ থেকে নূর তোলে নিয়ে গেয়েছিল বলে জেনেছি। পরে সকালে মরদেহ পাওয়া যায়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। আর ধর্ষণের বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।