আসন্ন ঈদকে সামনে রেখে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী আগামী ৭ কর্মদিবসের মধ্যে সকল বকেয়া বেতন পরিশোধ করতে হবে। এছাড়া ১২ তারিখের মধ্যে ঈদ বোনাস প্রদান নিশ্চিত করার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে।
এদিকে মার্চ মাসের অগ্রিম বেতন প্রদান সক্ষমতা সাপেক্ষে মালিক ও শ্রমিকদের পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারিত পরিমাণ পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।
ছুটির বিষয়ে শ্রম আইন অনুসরণ করতে হবে এবং প্রত্যেক কারখানায় মালিক-শ্রমিক আলোচনার ভিত্তিতে ছুটির সময়সূচি নির্ধারণ করা হবে।
সরকারের পক্ষ থেকে শ্রমিকদের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।







