নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসকে হুমকির অভিযোগে মামলা - NCB News24
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসকে হুমকির অভিযোগে মামলা

    এনসিবি ডেস্ক
    মার্চ ৮, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
    ছবি: সংগৃহীত


     

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন এবং মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

     

    আজ রবিবার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই আবেদনটি দায়ের করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

     

    আবেদনে উল্লেখ করা হয়, বিবাদী নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন মাধ্যমে মির্জা আব্বাসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেছেন এবং তাঁকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রকার অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন করেছেন।

     

    বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির সংবাদমাধ্যমকে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান:”মানহানি ও হুমকির অভিযোগে আদালত বরাবর মামলার আবেদন করা হয়েছে। বিজ্ঞ আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ প্রদান করবেন।”