নরসিংদীতে আলোচিত আমিনা হত্যা মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খায়রুল কবির খোকন এমপি। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জেলা প্রশাসন ও সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে বলেন, এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
তিনি বলেন,
“আমি নরসিংদীর জেলা প্রশাসক এবং সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি, তারা যেন এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করেন এবং নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করেন।”
খোকন এমপি আরও উল্লেখ করেন, আমিনার পরিবার যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে তিনি তার সাধ্যের সবটুকু প্রয়োগ করবেন। তিনি দৃঢ়ভাবে বলেন, এ ঘটনার সাথে জড়িত কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।







