তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী - NCB News24
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

    এনসিবি প্রতিবেদক
    ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ


    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

    ফোনালাপে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

    এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের  উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।