ধানমন্ডির আশপাশের এলাকা থেকে আ. লীগের ৬ কর্মী আটক - NCB News24
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    ধানমন্ডির আশপাশের এলাকা থেকে আ. লীগের ৬ কর্মী আটক

    এনসিবি প্রতিবেদক কাউসার
    মার্চ ৭, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ


    রাজধানীর ধানমন্ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।

    শনিবার (৭ মার্চ) ভোরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের প্রধান সড়ক এলাকা থেকে ভোলা জেলার বাসিন্দা জসীম উদ্দীন ও বরগুনার বাসিন্দা মনির গাজি নামে দুইজনকে আটক করে পুলিশ। এছাড়া কলাবাগান থানা পুলিশ স্কয়ার হাসপাতালের আশপাশ এলাকা থেকে একটি মিছিল ৩২ নম্বরের দিকে যাওয়ার সময় তিন নারীসহ মোট চারজনকে আটক করে।

    কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, আজ ভোরে ১০ থেকে ১২ জন ফুলের তোড়া হাতে মিছিল করতে করতে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাচ্ছিলেন।

    এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীত পাশের সড়ক থেকে চারজনকে আটক করা হয়। আটকদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

    তারা হলেন—রুনা বেগম (৫০), জনতা বেগম (৬৫), আকছারী খানম উর্মি (১৮) ও সোহেল মিজি (৪৮)।

    এদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাসেল স্কয়ারের সামনে থেকে মনির ও জসিম নামে যে দুজনকে আটক করা হয়েছে, তারা কোনো মিছিলে অংশ নেননি। ধারণা করা হচ্ছে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজনের অপেক্ষায় ছিলেন। তারা নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

    তিনি আরও জানান, ওই দুইজনের বিরুদ্ধেও সন্ত্রাস দমন আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।