নরসিংদীতে জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে পুলিশের বিশেষ অভিযান, ৩২০ যানবাহনে জরিমানা”
নরসিংদী: ৩১ মার্চ ২০২৬ ইং তারিখ নরসিয়দীতে জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে কঠোর অবস্থান নিয়েছে নরসিংদী জেলা পুলিশ। এ লক্ষ্যে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও মহাসড়কের ১৫টি কৌশলগত পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ধরনের যানবাহনে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় ২৮৫টি মোটরসাইকেল, ১১টি বাস, ১০টি পিক-আপ, ২টি মাইক্রোবাস, ২টি ট্রাক, ৬টি সিএনজি, ৪টি প্রাইভেট কার এবং অন্যান্য ৬টি যানবাহনসহ মোট ৩২০টি গাড়িকে জরিমানা করা হয়। পাশাপাশি চেকপোস্টে ৮২টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি রোধে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
মোঃ আবদুল্লাহ্-আল ফারুক,পুলিশ সুপার নরসিংদী, জেলার সকল থানার অফিসার ইনচার্জদের অবৈধ মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
জেলা পুলিশের এ বিশেষ তৎপরতায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা







