পবিত্র মাহে রমজান উপলক্ষে ফাহাদ কনস্ট্রাকশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - NCB News24
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    পবিত্র মাহে রমজান উপলক্ষে ফাহাদ কনস্ট্রাকশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    এনসিবি প্রতিবেদক
    ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
    ছবি সংগ্রহীত


    পবিত্র মাহে রমজান উপলক্ষে ফাহাদ কনস্ট্রাকশনের উদ্যোগে নরসিংদীর শিবপুর উপজেলার চরসোজাপুর এলাকায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    এ আয়োজনের সৌজন্যে ছিলেন সাহাদাত হোসেন। আয়োজকরা উপস্থিত সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।