লাখাই প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিকেল ৪টায় উপজেলার বুল্লাবাজারস্থ শাহ বায়েজিদ (রঃ) ইসলামি একাডেমিতে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মোতালেব খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জালাল আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর আলম মালু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ লায়েছ, ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত, মহিউদ্দিন আহমেদ রিপন, আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, অর্থ সম্পাদক সায়েদুর রহমান, আজীবন সদস্য তাফাজ্জল হক, নির্বাহী সদস্য নোমান মোল্লা, পারভেজ হাসান, আকিব শাহরিয়ার, মাওলানা জুবায়ের আহমেদ মাস্টারসহ অন্যান্যরা।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মাওলানা জালাল আহমেদ।
আলোচনা শেষে আলী আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নোমান মোল্লা, তাফাজ্জুল হক, ইয়াকুব হাসান অন্তর এবং কামরুল হাসান সুজন।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বল্পতম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।
সভায় বক্তারা লাখাই উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা উপজেলার দাঙ্গা, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরে তা প্রতিরোধে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।







