নরসিংদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সুমন ফকির রাজ - NCB News24
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সুমন ফকির রাজ

    এনসিবি প্রতিবেদক
    মার্চ ২০, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ


    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সুমন ফকির রাজ, সদস্য নরসিংদী জেলা যুবদল ও যুগ্ম আহ্বায়ক বেলাব উপজেলা যুবদল।

    তিনি তার শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধানমন্ত্রী প্রানপ্রিয় নেতা তারেক রহমান এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষ থেকেও নরসিংদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

    শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের মাঝে নিয়ে আসে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা। এই পবিত্র দিনে সকল বিভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

    তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনেন।
    মোঃ সুমন ফকির রাজ নরসিংদী বাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।
    🌙 ঈদ মোবারক