পবিত্র মাহে রমজান উপলক্ষে ফাহাদ কনস্ট্রাকশনের উদ্যোগে নরসিংদীর শিবপুর উপজেলার চরসোজাপুর এলাকায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ আয়োজনের সৌজন্যে ছিলেন সাহাদাত হোসেন। আয়োজকরা উপস্থিত সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।







